বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • তাহিরপুরে শিক্ষা কর্মকর্তাকে নিয়ে ভুয়া সংবাদ প্রকাশ

    তাহিরপুরে শিক্ষা কর্মকর্তাকে নিয়ে ভুয়া সংবাদ প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোলেমান মিয়াকে নিয়ে ভুল তথ্য দিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করে হয়রানির অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য। 

    জানাযায়, গত ১১ আগস্ট তাহিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনার সূত্র ধরে এ ঘটনাটি ঘটে। তবে ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন প্রধান শিক্ষক জানান অভিযোগটি সম্পুন্ন মিথ্যা বানোয়াট ও উদ্দ্যেশ্য প্রনোদিত এবং ভুল তথ্য দিয়ে শিক্ষকদের উস্কে দেয়া হচ্ছে।

    উপজেলার ভ্রাম্মনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বিহারী দাস বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কোনো শিক্ষককে অপমান করে কথা বলেননি। ‘এক পা পাড়া দিয়ে ধরে আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’ এসব কথা তিনি বলেননি, মুলত তিনি এটাই বুঝাতে চেয়েছেন যেন কোনো শিক্ষককে কেউ অযথা হেনন্তা বা অপমান করে। কিন্তু এ বিষয়টি সম্পুন্ন উল্টো ভাবে প্রকাশ করা হয়েছে। তিনি  আরো বলেন- স্যার যোগদানের পর থেকেই শিক্ষার মানউন্নয়নে পরিবর্তন এসেছে। বড়ছড়া বুরুঙ্গা ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বলেন, শিক্ষা কর্মকর্তা  কোনো শিক্ষককে তিনি এসব কথা বলেননি। পুরানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার এবং দিগলবাগ সরকারি প্রামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান বলেন, এই কথাগুলো আমরা শুনিনি।

    মাহারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা নার্গিস বলেন, উপজেলা শিক্ষা অফিসার শিক্ষকদের খুব ভালোবাসেন। তিনি সবসময় শিক্ষকদের পক্ষে কথা বলেন, তিনি কোনো শিক্ষককে অপমান করেননি কখনো।

    উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোলেমান মিয়া প্রতিবেদককে বলেন, আমি তাহিরপুর উপজেলায় আসার পর থেকে শিক্ষকদের বিভিন্ন ভাবে উস্কে দিয়ে একটি কিছু কু-চক্রি মহল আমার পিছনে লেগেছে তাদের সার্থ হাসিল করার জন্য। যে বিষয়টি ইস্যু করা হয়েছে এটি মুলত গত (১১ আগস্ট) এর আমি এটাই বুঝাতে চেয়েছিলাম ‘ কোনো শিক্ষককে যেন কেউ অযথা হেনন্তা বা অপমান না করা হয়। কিন্তু এবিষয়টি সম্পুন্ন উল্টো ভাবে (২১ আগস্ট) আমার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভুল তথ্য দিয়ে নিউজ প্রচার করা হয়েছে। এটি সম্পুন্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। আমি যদি এসব কথাই বলতাম তখন কিন্তু শিক্ষকরা এর প্রতিবাদ সহ আমার বিরুদ্ধে অভিযোগ করতেন। কোন শিক্ষক আমার প্রতি অসন্তোষ্ট না, খোঁজ খবর নিয়ে দেখেন। তিনি আরো বলেন-তাহিরপুর উপজেলা একটি দুর্গম এলাকা তার পরেও শিক্ষকরা নিয়মিত পাঠাদান করান আমিও সব সময় তাদের খোঁজ রাখি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন