বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • কিং খানের নতুন ঘড়ি, কত মিলিয়ন টাকায়

    কিং খানের নতুন ঘড়ি, কত মিলিয়ন টাকায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের বাদশা শাহরুখ খান সবসময়ই আলাদা আভিজাত্যের প্রতীক। অভিনয় ও ব্যক্তিত্বে নিজেকে অনন্যভাবে উপস্থাপন করা কিং খানের শৈলী। সম্প্রতি ছেলে আরিয়ান খানের পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’–এর প্রচার অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন তিনি।

    কালো পোশাকে পুরো পরিবার যেন এক ফ্রেমে ধরা দিয়েছিল। আরিয়ানের প্রতি বাবা-মা'র ভালোবাসার সেই দৃশ্য হৃদয় ছুঁয়ে গেলেও, ফ্যাশনপ্রেমীদের চোখ আটকে গিয়েছিল শাহরুখের হাতের ঘড়িতে।

    ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কালো স্যুট আর প্যান্টের সঙ্গে তার বাম হাতে শোভা পাচ্ছিল একটি অসাধারণ ঘড়ি। ঘড়িটির বেল্ট ছিল কুমিরের চামড়ার এবং পুরো ঘড়িটি তৈরি হয়েছে প্ল্যাটিনাম দিয়ে। ঘড়িটির দাম জানতে পেরে অনেকেই অবাক হয়েছেন। এর বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।

    দীর্ঘ চার বছর ধরে আরিয়ান খান এই সিরিজটি নিয়ে কাজ করেছেন। বাবা-মায়ের পাশাপাশি আরিয়ানের এই প্রথম কাজ নিয়ে পুরো বলিউডই এখন উচ্ছ্বসিত। 

    প্রচার অনুষ্ঠানের পর শাহরুখকে হাতের ব্যান্ডেজ নিয়েও ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায়। তবে ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, তার হাতের এই ঘড়িটি শুধু একটি ঘড়ি নয়, এটি যেন তার অসীম সাফল্যের এক প্রতীক। এটিই প্রমাণ করে, তিনি কেন বলিউডের ‘বাদশা’।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ