শুভশ্রী–মৌনি রায়: মুম্বইতে বন্ধুত্বের রঙে রঙিন মুহূর্ত

‘ধূমকেতু’-র জয়যাত্রার মধ্যেই নতুন কর্মসূত্রে মুম্বই যাত্রা শুভশ্রীর। ব্যক্তিগত মুহূর্তে আবারও দেখা গেল বান্ধবী মৌনির সঙ্গে।
ভারতীয় সংবাদমাধ্যম আজতাক বাংলা’র প্রতিবেদন থেকে জানা যায়, শুভশ্রী ও মৌনি সমুদ্রে ভ্রমণ করছেন চুটিয়ে। সে মুহূর্তের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করেছেন দুই সেলিব্রেটি।
বুধবার (২০ আগস্ট) একটি ছবি আপলোড করে শুভশ্রী মৌনিকে ট্যাগ করে ক্যাপশনে লেখেন, উইথ মাই ওয়ান এন্ড ওনলি।
একইদিন মৌনি রায় একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, মি এন্ড মাই এক্স।
কলকাতা টিভির প্রতিবেদন থেকে জানা যায়, এক বিজ্ঞাপনী ভিডিও শুটের জন্যই মুম্বাইতে যাওয়া শুভশ্রীর।
আরব সাগরের পাড়ে ঝটিকা সফরের মধ্যেই ইন্ডাস্ট্রির প্রিয় বান্ধবী মৌনির সঙ্গে দেখা করেন তিনি। কিছুটা সময় একসঙ্গে কাটান। আড্ডা দেন, ফটো সেশনে পোজ দেন।
প্রসঙ্গত, ‘ডান্স বাংলা ডান্স’-র সিজন ১২-তে একই সঙ্গে বিচারক আসনে বসেছিলেন মৌনি ও শুভশ্রী। তারপর থেকেই দুই নায়িকার মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নেটমাধ্যমে প্রায়ই বিভিন্ন সময় নিজেদের সুস্দর মুহূর্ত শেয়ার করেন। একজন অন্যজনকে জানান শুভ কামনা ও ভালোবাসার বার্তাও।
দৈএনকে/ জে. আ