বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ধানখেতে ১০ ফুট লম্বা অজগর, গ্রামে চাঞ্চল্য

    ধানখেতে ১০ ফুট লম্বা অজগর, গ্রামে চাঞ্চল্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপাড় এলাকার একটি ধানখেত থেকে বৃহস্পতিবার সকালে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেন সাপ সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা। পরে সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

    চঞ্চল গোয়ালা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয়রা ফোন দিয়ে খবর দেন যে ধানখেতে একটি অজগর সাপ আটকা পড়েছে। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, ধানক্ষেতে থাকা নেটের বেড়া সাপটির গায়ে জড়িয়ে গেছে। পরে সতর্কভাবে নেট কেটে সাপটিকে উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়। কিছুটা আঘাতপ্রাপ্ত হলেও পরিচর্যার পর দুপুর ১টার দিকে সেটিকে উদ্যানে অবমুক্ত করা হয়।

    লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, উদ্ধার হওয়া অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে বনে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় তিনি বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সাপ দেখলে পিটিয়ে না মারার জন্য আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন