বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা 

    নরসিংদীতে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোজাম্মেল (২০) নামে এক কাপড়ের দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

    বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরতলীর হাজীপুর এলাকার ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

    নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি হাজীপুর এলাকায় ভাড়া বাসায় থেকে সিএন্ডবি রোডের একটি কাপড়ের দোকানে কাজ করতেন।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোজাম্মেল মদিনা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় তার সহকর্মী কাউছার ও রাকিব দা দিয়ে ঘাড়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, নিহত মোজাম্মেল, কাউছার ও রাকিব একই মার্কেটের পাশাপাশি কাপড়ের দোকানে কাজ করতেন এবং হাজীপুরে একসঙ্গে ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার রাতে খাবার পর একে অপরের গায়ে পানি ছিটানোকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে সকালে দুই বন্ধু মিলে মোজাম্মেলকে কুপিয়ে হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

    তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন