বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • দীপিকা পাড়ুকোন ফিরছেন নতুন প্রজেক্ট নিয়ে

    দীপিকা পাড়ুকোন ফিরছেন নতুন প্রজেক্ট নিয়ে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের আলোচিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মাতৃত্বকালীন বিরতির পর আবারো পর্দায় ফিরে আসতে চলেছেন। কিছু সময়ের জন্য পরিবারকে প্রাধান্য দিয়ে অভিনয় থেকে দূরে থাকা এই তারকা এবার নতুন সিনেমা ও প্রজেক্টের মাধ্যমে দর্শকের সামনে হাজির হবেন। এই প্রত্যাবর্তনের মাধ্যমে দীপিকা আবারও বলিউডে তাঁর প্রভাব ও জনপ্রিয়তা প্রমাণ করতে চলেছেন।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অ্যাটলি পরিচালিত ‘এএ২২এক্সএ৬’ নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন দীপিকা। এই ছবিতে তার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। টানা ১০০ দিন ধরে চলবে এই ছবির শুটিং। নভেম্বর মাস থেকে এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

    আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন ছাড়া আরও থাকছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং ম্রুণাল ঠাকুরের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। দর্শকদের জন্য কিছু চমক অপেক্ষা করছে। শুধু তাই নয়, দর্শক দীপিকাকে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যেও দেখতে পাবেন।

    কাজের সময় নিয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে দীপিকার কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। কারণ, মা হওয়ার পর দীপিকা শর্ত দিয়েছিলেন তিনি আট ঘণ্টার বেশি কাজ করবেন না।পরিচালক অ্যাটলি এ বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ