আমির খানের গোপন সন্তানের রহস্য ও পরিবারিক টানাপোড়েন কী সত্যি?

বলিউডের সুপরিচিত অভিনেতা আমির খানের ব্যক্তিগত জীবন বহু বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথম বিয়ে করেছিলেন রিনা দত্তের সঙ্গে, যার সংসারে জন্ম নেয় জুনায়েদ ও ইরা খান। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন এবং তাঁদের সংসারে আজাদ খান নামে এক পুত্রসন্তান রয়েছে। তবে দুটোই পরবর্তীতে বিচ্ছিন্ন হয়।
আমির খানের ছোট ভাই, অভিনেতা ফয়সাল খান, বেশ কিছু বছর ধরে আমিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছেন। ফয়সালের দাবি, আমিরের একটি অবৈধ সন্তান রয়েছে, যার মা হলেন ব্রিটিশ সাংবাদিক ও লেখিকা জেসিকা হাইনস। ১৯৯০-এর দশকের শেষের দিকে জেসিকা ভারতে আসেন অমিতাভ বচ্চনের জীবনী লেখার জন্য। তখনই তার পরিচয় হয় আমির খানের সঙ্গে।
২০০৫ সালে প্রকাশিত স্টারডাস্ট ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, জেসিকা ও আমির লিভ-ইন সম্পর্কে ছিলেন। ওই সময় জেসিকা অন্তঃসত্ত্বা হন। যদিও আমির গর্ভপাত করার পরামর্শ দেন, জেসিকা সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন। ২০০০ সালে তাদের পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় জান।
জেসিকা পরবর্তীতে লন্ডনভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ট্যালবোটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। একটি সাক্ষাৎকারে তিনি জানান, উইলিয়াম তার পুত্র জানের যত্নে খুবই সহানুভূতিশীল ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক ম্যাগাজিনে জানের ছবি প্রকাশিত হওয়ার পর থেকে, অনেকেই জানের সঙ্গে আমির খানের মিল দেখতে পান। ২০১৫ সালে অভিনেতা অনুপম খের লন্ডনে জেসিকা ও তার সন্তানদের সঙ্গে দেখা করেন এবং ছবি শেয়ার করেন। বর্তমানে জান সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট বড় এবং তার চেহারা ও আচরণ নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে।