শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ডাকসু নির্বাচনের প্রস্তুতি: ছাত্রদলের নতুন প্যানেল ঘোষণা

    ডাকসু নির্বাচনের প্রস্তুতি: ছাত্রদলের নতুন প্যানেল ঘোষণা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ভিপি পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান।
    জেনারেল সেক্রেটারি (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম।

    সংগঠনটি আশা প্রকাশ করেছে যে, তাদের প্যানেল ডাকসু নির্বাচনে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দেওয়া হয়।


    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আজ বুধবার প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

    এদিকে গতকাল মঙ্গলবার মনোনয়ন সংগ্রহের শেষ দিনেও প্যানেল চূড়ান্ত করেনি ছাত্রদল। এদিন একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে আজ সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করা হলো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন