বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সেটে দেব-সানি লিওনের মজার মুহূর্ত

    সেটে দেব-সানি লিওনের মজার মুহূর্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টলিউডের সুপারস্টার দেবের ক্যারিয়ার এখন মধ্যগগনে পৌঁছেছে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর নতুন ছবি ধূমকেতু, যেখানে দশ বছরের পর এই জুটিকে আবার একসাথে দেখে দর্শকদের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে।

    দেব-শুভশ্রীর প্রেম ভাঙার পর তোদের একসঙ্গে যে ফের দেখা যাবে, সেই আশা ছেড়ে দিয়েছিলেন সকলে। তবে ধূমকেতু আবার মিলিয়ে দিল টলিপাড়ার এই হিট জুটিকে। 

    আর এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেবের আরও একটি ভিডিও। যেখানে দেব রোম্যান্টিক ডান্স করছেন বলিউডের বেবিডল খ্যাত সানি সানি লিওনের সঙ্গে। 

    এমনিতেই দেবের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তারওপর বি-টাউনের নায়িকা সানি সানি লিওনের ক্রেজও কিছু কম নয়। আর দুই ইন্ডাস্ট্রির মানুষ পা মেলালেন একসঙ্গে। দেব পরেছিলেন সাদা রঙের কোট-প্যান্ট আর সানির পরনে ছাই রঙের শিফন শাড়ি। 

    দুই তারকাকে রোম্যান্টিক ডান্স করতে দেখা গেল দেবেরই হিট গান কী করে তোকে বলব, তুই কে আমার।

    *গত শনিবার চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে চোখ কপালে উঠেছে নেট-নাগরিকদের। তারি কিছু ঝলক উঠে এসেছে দেবের সোশ্যাল মিডিয়া পেজে। ছবি শেয়ার করে ক্যাপশনে দেব লিখেছেন , 'এমনি'। অর্থাৎ, এমনি এমনিই ছবিগুলি শেয়ার করেছেন তিনি। ছবি সৌজন্যেঃ দেবের ফেসবুক পেজ।

    দেব-সানি সানি লিওনের সেই প্রেমে মাখো মাখো ডান্স মুগ্ধ হয়ে দেখছেন মানামি ঠাকুর ও মিঠুন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পুনরায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

    তবে এটা সাম্প্রতিক কোনও ভিডিও নয়। চার বছর আগে সানি ও দেব ডান্স করেছিলেন ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২-তে। সেটাই নতুন করে আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করেছে। 

    ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এর ফাইনাল পর্বে এসেছিলেন সানি সানি লিওন। সেই সময়ই দেবের সঙ্গে তাকে পা মেলাতে দেখা গিয়েছিল। এই সিজনে বিচারকের আসনে ছিলেন স্বয়ং দেব। আর সেই সময়ই সানির সঙ্গে তাকে ডান্স করতে দেখা যায়।

    এদিকে গত ১৪ আগাস্ট মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ধূমকেতু। ইতোমধ্যেই বক্স অফিসে তা অভূতপূর্ব সাড়া ফেলেছে। সিনেমা হলে এই ছবি দেখতে ভিড় জমাচ্ছেন দশর্কেরা। ছবি মুক্তির প্রথম দিন থেকেই দেব-শুভশ্রীকে দেখার জন্য হাউজফুল। 

    ধূমকেতুর সাফল্যের মাঝেই মুক্তি পেয়েছে দেবের রঘু ডাকাত-এর টিজার। যেখানে দেবের রঘু ডাকাতের লুকস সকলকে মুগ্ধ করেছে। পুজোর সময় মুক্তি পাবে রঘু ডাকাত। দশ বছর পর ধূমকেতু মুক্তি পাওয়ার পর যে সাফল্য এসেছে দেব ও তাঁর টিম মনে করছেন চার বছর পর পুজোয় মুক্তি পাওয়া রঘু ডাকাতও একই সফলতা নিয়ে আসবে। 


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ