শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয়ে মব তৈরি করা বাধা দেওয়া হচ্ছে: রিজভী

    ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয়ে মব তৈরি করা বাধা দেওয়া হচ্ছে: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয়ের পথে বাধা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে মব তৈরি করা হচ্ছে।

    মঙ্গলবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

    প্রশ্ন রেখে রুহুল কবির রিজভী বলেন, আজ ড. ইউনূসের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কেন এই পরিস্থিতি হবে? 

    তিনি আরও বলেন, সারা দেশে আইন বহির্ভূতভাবে মব হচ্ছে। উচ্ছৃঙ্খল জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। কারণ আজ ঠিকমতো আইন প্রয়োগ হচ্ছে না।

    বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজ বেআইনি কাজ হচ্ছে। সংখ্যালঘুদের জীবন বিপন্ন হচ্ছে। রংপুরে দুজন সংখ্যালঘুর জীবন গেছে মবে। এরকম পরিস্থিতি আমরা অন্তর্বর্তী সরকারের কাছে কামনা করতে পারি না।

    তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে। জাতি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে।

    বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশে যেসব ভোট কেন্দ্র করা হয়েছে, সেগুলো বাতিল করতে হবে উল্লেখ করে রিজভী বলেন, সেই সময়ে একটা নির্বাচন হয়েছে ভোটার শূন্য, আরেকটা হয়েছে মধ্যরাতের ভোট আর সবশেষ ২০২৪ সালে হয়েছে ডামি নির্বাচন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন