বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • পদ্মছড়ায় পদ্ম ফুল তুলতে গিয়ে ডুবে মৃত্যু

    পদ্মছড়ায় পদ্ম ফুল তুলতে গিয়ে ডুবে মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জে মনসা পূজার জন্য পদ্মফুল তুলতে গিয়ে ওমর বাউরী (২২) নামে এক চা শ্রমিক সন্তানের মৃত্যু হয়েছে। রবিবার সকালে কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া লেকে এ ঘটনা ঘটে।

    নিহত ওমর দলই চা বাগানের বড় লাইনের মৃত সুশিল বাউরীর ছেলে।

    জানা গেছে, রবিবার গেল সনাতনীদের মনসা পূজা। ওমর বাউরীর পরিবার এ পূজা অর্চনা করে থাকেন। এ পূজায় পদ্মফুলের পাতা ও ফুল লাগে। তাই পদ্মফুল ও পাতা আনতে সকালে পদ্মছড়া লেকে গিয়ে পদ্মপাতা ও ফুল তুলতে গিয়ে লেকের পানিতে তলিয়ে যায়। এসময় তার সাথে থাকা লোকজন তাকে পানিতে খুঁজে পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল বিষয়টি নিশ্চিত করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন