বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • দীপিকার ক্যানসারের অস্ত্রোপচারের পর বর্তমান আপডেট

    দীপিকার ক্যানসারের অস্ত্রোপচারের পর বর্তমান আপডেট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী দীপিকা কক্কর যকৃত ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। গত মে মাসে নিজেই অসুস্থতার খবর জানান তিনি। এরপর ধীরে ধীরে নিজের যন্ত্রণার বিস্তারিত শেয়ার করেছেন। বর্তমানে তার ক্যানসারের চিকিৎসা চলছে এবং অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজেই তার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি আপডেট দিয়েছেন দীপিকা।

    অস্ত্রোপচারের পর একটি বিশেষ ‘থেরাপি’ নিচ্ছেন অভিনেত্রী। এর রয়েছে কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও। সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, চিকিৎসার যন্ত্রণা বাড়লে সেই দিনগুলোয় ছোট কাজগুলোও ভারি মনে হতে থাকে।

    অস্ত্রোপচারের পর ১০ জুলাই থেকে শুরু হয়েছে দীপিকার ‘টার্গেটেড থেরাপি’। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, এ চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বেশ চিন্তিত ছিলেন তিনি। তার স্বামী শোয়েব জানিয়েছেন, চিকিৎসা শুরু হলেও, সেই ভাবে কোনো বড় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি দীপিকার। যদিও ক্লান্তি ও ধকল থাকে শরীরের ওপর।

    ক্যানসার সব বদলে দিয়েছে দীপিকার জীবনে। সম্প্রতি অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অস্ত্রোপচারের পর সব বদলে গেছে তার। আগে তিনি এক জায়গায় বসে থাকতে পারতেন না। অভিনয় হোক কিংবা বাড়ির কাজ— সব সময়ে কাজেই নিমগ্ন থাকতেন তিনি। কিন্তু এখন শরীর সায় দিচ্ছে না। এতে তার কিছুই করার নেই। তবে এর মধ্যেও চিকিৎসক তাকে সক্রিয় থাকতে বলেছেন। একেক দিন মনে হয়, আমার শুধুই বিশ্রাম নেওয়া উচিত। তেমনই একটি দিনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন দীপিকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ