বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প

    শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

    ইংল্যান্ড ভিত্তিক সহায়তাকারী সংস্থা ইস্ট হ্যান্ড এর সহায়তা ও শমশেরনগর হাসপাতালের ব্যবস্থাপনায় মৌলভীবাজার অন্ধকল্যাণ সমিতির বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকরা সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত চক্ষু ক্যাম্প পরিচালনা করেন।

    জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩ শতাধিক চক্ষু রোগী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের সেবা গ্রহণ করে।

    শমশেরনগর হাসপাতাল কমিটির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, ‘২ দিন বিভিন্ন এলাকায় প্রচারণা করলে রোগীরা আগে থেকেই নিবন্ধন করে সোমবার শমশেরনগর হাসপাতাল এসে চিকিৎসা সেবা গ্রহণ করে। আগত রোগীরা এসে স্বাচ্ছন্দ্যে সেবা গ্রহণ করেন।

    মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার আব্দুল মানান, ডাক্তার ইমরান আহমেদ ও ডাক্তার মোজাহের হোসেনের নেতৃত্বে ৩ শতাধিক রোগীদের সেবা প্রদান করা হয়। ডাক্তারদের সহযোগীরা ছিলেন শুকুর মাহমুদ, সুমন মিয়া, মিলিয়া বেগম, সুজন ও মোস্তাকিম মিয়া।

    ডাক্তার মোজাহের হোসেন বলেন, ‘খুবই সুন্দর পরিবেশে ও ভালো ব্যবস্থাপনায় ৩ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর থেকে ছানি পড়া ৫৫ জনকে বাছাই করে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।’
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন