বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বিএনপি'র কাউন্সিলে ভোট প্রয়োগকারী যুবলীগ ও কৃষকলীগ নেতা

    বিএনপি'র কাউন্সিলে ভোট প্রয়োগকারী যুবলীগ ও কৃষকলীগ নেতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট দিলেন যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা। এ নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা সমালোচনা। এই দুই নেতার ভোট দেওয়া নিয়ে খোদ বিএনপি'র একটি মহল সমালোচনা করেছে।

    রবিবার (১৭ই আগস্ট) উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে দুপুরে ভোটগ্রহণ হয় ৫টি পদের। মোট ৪২৬ ভোটারের মধ্যে ৪২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    অনুসন্ধানে জানা যায়, উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপি'র গণশিক্ষা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম বিগত সময়ে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি প্রথমে ২০০৯ সালে ইউনিয়ন যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ২০১৭ সালে নতুন করে ইউনিয়ন যুবলীগের কমিটি হলে সেই কমিটিতেও তিনি সহ সভাপতির দায়িত্ব পান। আওয়ামী লীগ পতনের সময় পর্যন্ত একই দায়িত্বে ছিলেন। আওয়ামী সরকারের পতন হলে বিএনপি'র কমিটিতে তিনি যোগ দেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, আমি একটু বাইরে আছি। পরে কল দিবো।

    এছাড়া উপজেলার ফুলতলা ইউনিয়ন কৃষকলীগ সদস্য বাবুল আহমদও বিএনপি'র এই কাউন্সিলে ভোট দেন। তিনি ২০২২ সালে ইউনিয়ন কৃষকলীগের সদস্য হিসেবে মনোনীত হন। আওয়ামীলীগ সরকার পতনের পর পর্যন্ত একই দায়িত্বে বহাল ছিলেন তিনি। বাবুল আহমদকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসন এর সাথে নিয়মিত দেখা যেত আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে। বাবুল আহমেদ এর বক্তব্য জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি। 

    জুড়ী উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আবেদ রাজা বলেন, আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম। আমাকে যে ভোটার তালিকা দেওয়া হয় সেটা দিয়ে আমি নির্বাচন পরিচালনা করেছি। এই তালিকা করেছেন উপজেলা বিএনপি। আমার এখানে কিছু করার নেই।

    তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। এটা দলের সাথে বেঈমানি। সম্মেলনে আমরা বক্তব্যে বলেছি এরকম ফ্যাসিস্ট দুসর বিএনপি'র কমিটিতে থাকলে কমিটি বাতিল করে দেবার জন্য। সর্ষের মধ্যে ভূত থাকলে কি করা যায়! আসলে বিষয়টি খুবই দুঃখজনক। যা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন