বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • স্ত্রীর স্মৃতি অমর করে রাখলেন পরাগ ত্যাগী

    স্ত্রীর স্মৃতি অমর করে রাখলেন পরাগ ত্যাগী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিজের প্রাণের মানুষ শেফালি জারিওয়ালাকে হারিয়ে জীবনের এক কঠিন অধ্যায়ের মুখোমুখি হয়েছেন স্বামী পরাগ ত্যাগী। নিয়তির নির্মম খেলায় প্রিয়জন হারানোর বেদনা তাকে কষ্ট দিচ্ছে প্রতিক্ষণ। তবুও সময় যতই বয়ে যাক, কিছু ভালোবাসা কখনো মলিন হয় না—চিরকাল অক্ষত থাকে। সেই অটুট ভালোবাসার উদাহরণ হয়ে আছে স্ত্রী শেফালির প্রতি পরাগের অগাধ টান ও মমতা।

    দিনটা ছিল ২৭ জুন। হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে প্রয়াত হন শেফালি। ভক্তরা এই শোক কিছুটা কাটিয়ে উঠলেও এই ধাক্কা স্বামী পরাগের জন্য মাথায় বজ্রপাতের মতো হয়ে আসে। সারাদিন ব্যস্ততায় কাটিয়ে দেওয়া পরাগের সংসারের সেই চোখের মণি এভাবে হারিয়ে যাবে, সেটা যেন দুঃস্বপ্নেও কল্পনা করেননি স্বামী। তাই তো তার বিদায়ের পর শেফালির প্রতিটি মুহূর্তের স্মৃতি ও তার আত্মাকে যেন বারবার অনুভব করতে চেয়েছেন পরাগ; যা বার বার উঠে এসেছে আলোচনায়, শিরোনামে।

    ৫২ দিন কেটে গেছে, তবে পরাগের ঘরে আর বিচরণ নেই শেফালির। এদিকে ১২ আগস্ট ছিল তাদের ১১তম বিবাহবার্ষিকী; এটাই শেফালিকে ছাড়া প্রথম বিবাহবার্ষিকী পরাগের। যদিও পারাপারে চলে গেছেন প্রিয় মানুষটি, কিন্তু হৃদয়ের কোটরে তো আছেন; তাই তার স্মৃতি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছেন।

    সেই আবেগকে আরেক ধাপ এগিয়ে এবার শেফালির মুখাবয়ব নিজের বুকে খোদাই করেছেন পরাগ। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে সেই ভিডিও, যেখানে দেখা যায় তার বুকের বাঁদিকে ট্যাটু করা স্ত্রীর ছবি।

    শেফালির রেখে যাওয়া স্মৃতি আঁকড়ে, আদরের পোষ্য সিম্বাকে নিয়ে কোনোভাবে দিন কাটাচ্ছিলেন পরাগ। কিন্তু স্ত্রীকে নিজের থেকে আলাদা করে রাখতে হয়তো তার মন সায় দিচ্ছিল না; তাই শেফালির মুখাবয়ব নিজের বুকে খোদাই না করে পারলেন না স্বামী।

    ২০১৪ সালের ১২ অগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেফালি এবং পরাগ। গত ১১তম বিবাহবার্ষিকীতে স্ত্রীর একটি শেষ ইচ্ছে পূরণ করেন তিনি, যেটি শেফালির জীবদ্দশায় করতে পারেননি। মূলত, শেফালির ইচ্ছে ছিল নিজের একটি স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করবেন; আর তাই করিয়ে দেখিয়েছেন পরাগ। সেই সংস্থাটির নাম- ‘শেফালি জরিওয়ালা রাইজ ফাউন্ডেশন ফর গার্লস এডুকেশন অ্যান্ড উইমেন এমপাওয়ারমেন্ট।’


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ