বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • হিমির ছবি কার্ড বিতর্কে লেজার ভিশনের বিবৃতি

    হিমির ছবি কার্ড বিতর্কে লেজার ভিশনের বিবৃতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি দেশ ভ্রমণে বেরিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।ফেসবুকে তিনি ভক্তদের সঙ্গে তার ভ্রমণের ছবি শেয়ার করেছেন। তবে সেই সময় তিনি প্রযোজনা সংস্থা লেজার ভিশনের বিরুদ্ধে অভিযোগও করেছেন।

    লেজার ভিশনের বিরুদ্ধে হিমির অভিযোগ, বিনা অনুমতিতে প্রযোজনা সংস্থাটি নিজেদের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ জোকস লিখে প্রচার করছে। তবে হিমির এ অভিযোগ আমলে নিয়ে দুঃখপ্রকাশ করেছে লেজার ভিশন কর্তৃপক্ষ।

    ঘটনার সূত্রপাত হয় লেজার ভিশনের ফেসবুক পেজে হিমির ছবি ব্যবহার করে একটি ফটো কার্ড প্রকাশ করার মধ্য দিয়ে। অভিনেত্রীর দাবি, প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশিত সেই ফটো কার্ডে যে কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কোনো নাটকের ডায়লগ নয়; ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করা হয়েছে।

    রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে প্রযোজনা সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ এনে অভিনেত্রী লেখেন, ‘লেজার ভিশন লিমিটেড, আপনাদের ভিউ/ডলারের দরকার হলে ভালো নাটক বানান, নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করেন?

    আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে। আমি কোনো নাটকে এ ধরনের ডায়লগ বলিনি, আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক। দয়া করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন।’

    অভিনেত্রীর এই অভিযোগ আমলে নিয়েছে লেজার ভিশন কর্তৃপক্ষ। ইতোমধ্যেই তারা ফেসবুক থেকে আপত্তিকর সংলাপ লেখা সব ফটো কার্ড সরিয়ে নিয়েছেন।
     
    দুঃখপ্রকাশ করে সামাজিকমাধ্যমে জনপ্রিয় জুটি জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীরকে মেনশন করে লেজার ভিশন লিখেছে, ‘আমরা লেজার ভিশন সবসময়ই পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যাপারে সতর্ক থাকি এবং সকল শিল্পী-কলাকুশলী সবাইকে আমরা সম্মানের চোখে দেখি! সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী হিমি আপনি আমাদের অনিচ্ছাকৃত এ ভুলের কারণে যদি দুঃখ পেয়ে থাকেন, তাতে আমরা আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত। আগামীতে এ ধরনের ভুল ইনশাআল্লাহ আর কখনও হবে না!’


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ