বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কটিয়াদীতে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন

    কটিয়াদীতে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা  ইউনিয়নের আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (১৮ আগষ্ট) দুপুর ১২টার দিকে ‘সততা স্টোর’ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃমাঈদুল ইসলাম। 

    এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সালাহ উদ্দিন ভূঞা সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, একাডেমীক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম,আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ আরো অনেকে।

    এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা, সততা সংঘের সদস্যরা, আচমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবকসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যরা।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যালয় কর্তৃক মনোনীত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের সদস্যদের মাঝে দুদকের লোগোযুক্ত ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার হিসেবে দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন