বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • জাতীয় মৎস্য সপ্তাহে নরসিংদীর শ্রেষ্ঠ মৎস্য চাষী মাহবুব আলম

    জাতীয় মৎস্য সপ্তাহে নরসিংদীর শ্রেষ্ঠ মৎস্য চাষী মাহবুব আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

    জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন আমীরুল হক। সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আযম।

    আলোচনা শেষে জেলার সফল মৎস্য চাষীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় নরসিংদীর শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলমকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক।

    পুরস্কার গ্রহণ শেষে মাহবুব আলম বলেন, “এই সম্মান শুধু আমার নয়, পুরো আমদিয়া ইউনিয়নের মৎস্য চাষীদের। আমি দীর্ঘদিন ধরে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করে আসছি। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি এবং তরুণদের এই খাতে সম্পৃক্ত করতে চাই। এই সম্মান আমাকে আরও অনুপ্রাণিত করবে।”

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আহছানউল্লাহ, সিনিয়র সহসভাপতি হাসিবুর রহমান রমজানসহ জেলার বিভিন্ন মৎস্য চাষী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন