বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • জুড়ী উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি রেজা, সম্পাদক মতিউর

    জুড়ী উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি রেজা, সম্পাদক মতিউর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে হাজি মাছুম রেজা এবং সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান চুনু নির্বাচিত হয়েছেন।

    রবিবার (১৭ই আগস্ট) বিকেলে উপজেলার মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

    এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাজী আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক পদে মামুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক পদে রুমেল আহমদ।

    গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করতে কাউন্সিলরদের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা বিএনপি'র নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে অংশগ্রহণ করেন।

    সভাপতি নির্বাচিত হওয়ার পর হাজি মাছুম রেজা বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করবো। জুড়ী উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই। দল ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমরা সর্বদা জনগণের পাশে থাকবো।

    উপজেলা বিএনপি'র আহবায়ক ডা: মোস্তাকিম হোসেন বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এম পি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি এড. আবেদ রাজা,জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি নাসির উদ্দীন মিঠু, আলহাজ্ব আব্দুল মুকিত।

    এদিকে দীর্ঘদিন পর জুড়ী উপজেলা বিএনপি'র সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। উপজেলার ছয়টি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সম্মেলনকে ঘিরে কাউন্সিলে যোগ দেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন