বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আরিয়ান খানের লুকে শাহরুখের ছাপ

    আরিয়ান খানের লুকে শাহরুখের ছাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালনায় কাজ করতে যাচ্ছেন—এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। শাহরুখ নিজেই বেশ উৎসাহের সঙ্গে বিষয়টি ঘোষণা করেছিলেন। এবার আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**র্ডস অব বলিউড’-এর প্রথম ঝলক প্রকাশ করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া।

    ইন্ডিয়ান এক্সপ্রেস থেকেই জানা যায়, প্রথম দৃশ্যেই দর্শকদের টেনে নেয়া হয়েছে আদিত্য চোপড়ার জনপ্রিয় সিনেমা ‘মোহাব্বতেঁ’-এর থিম মিউজিকের মাধ্যমে। সিলুয়েট আকারে একজনকে দেখা গেলেও প্রথমে মনে হয় যেন শাহরুখই ফিরেছেন রোমান্টিক ভঙ্গিমায়। কিন্তু আলোতে আসতেই প্রকাশ পেলেন তার ছেলে আরিয়ান। তাকে কালো পোশাকে বাবার মতোই দেখতে লাগছিলেন। আরিয়ান জানান, সিরিজটি হবে ভালোবাসা ও ব্যঙ্গের মিশ্রণ। শেষে শাহরুখের আইকনিক স্টাইলে তিনি বলেন— “পিকচার তো সালোঁ সে বাকি হ্যায়, পার শো অভ শুরু হোগা।”

    টিজার থেকে স্পষ্ট সিরিজটিতে বলিউডের অনেক তারকার দেখা মিলবে। যদিও এখনও স্পষ্ট বলা হচ্ছে না কাদের দেখা যাবে। টিজারে দেখা মিলেছে  লক্ষ্য, সাহের বাম্বা, মোনা সিং, মনোজ পাহওয়া, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং ও গৌতমি কাপুর। সিরিজের প্রিভিউ আসবে আগামী ২০ আগস্ট।

    অফিসিয়াল সিনোপসিসে বলা হয়েছে  এক উচ্চাকাঙ্ক্ষী আউটসাইডার ও তার বন্ধুরা বলিউডের বিশাল অথচ অনিশ্চিত দুনিয়ায় পথ খুঁজে বেড়াবে। এখানে থাকবে আত্মসচেতন হাস্যরস, রোমাঞ্চকর গল্প, অবিস্মরণীয় ক্যামিও ও ব্লকবাস্টার উত্তেজনা। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিরিজে ববি দেওল, রণবীর কাপুরসহ একাধিক তারকার বিশেষ উপস্থিতি থাকবে বলে শোনা যাচ্ছে। সহ-লেখক হিসেবে আরিয়ানের সঙ্গে রয়েছেন বিলাল সিদ্দিকী ও মানব চৌহান।

    নেটফ্লিক্সের সিইও টেড সারানডোস সিরিজটিকে বলেছেন এটি সত্যি দারুণ কিছু হতে যাচ্ছে। করণ জোহর ও অনিল কাপুরসহ অনেক অভিনেতারাও আরিয়ানের পরিচালনায় মুগ্ধতা প্রকাশ করেছেন। আরিয়ান এর আগে ‘দ্য লায়ন কিং’-এর হিন্দি সংস্করণে সিম্বার কণ্ঠ দিয়েছিলেন, যেখানে মুফাসার কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ। তিনি জানিয়েছেন, অভিনয় নয়— চলচ্চিত্র নির্মাণই তার স্বপ্ন।

    এদিকে, আরিয়ানের বোন সুহানা খান ইতোমধ্যেই অভিনয় জগতে পা রেখেছেন ‘দ্য আর্চিস’ ওয়েব ফিল্মের মাধ্যমে। আগামীতে তার দেখা পাওয়া যাবে শাহরুখের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ক্রাইম ড্রামা ‘কিং’ সিনেমাতে।  


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ