বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মালাইকা নতুন জীবন, আরবাজ বাবা হচ্ছেন

    মালাইকা নতুন জীবন, আরবাজ বাবা হচ্ছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেতা-প্রযোজক আরবাজ খান ও অভিনেত্রী মালাইকা অরোরার সম্পর্কের চূড়ান্ত বিচ্ছেদ অনেক আগে ঘটে গেছে। এরপর দীর্ঘ বিরতি শেষে আরবাজ খান নতুন জীবনের দিকে এগিয়েছেন এবং খুব শিগগিরই পিতৃত্বের দায়িত্ব নেবেন। অন্যদিকে, মালাইকা অরোরা এখনো একা জীবনযাপন করছেন, তবে সূত্রে জানা গেছে—তিনি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন।

    আরবাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আর বিয়ের পিঁড়িতে বসেননি মালাইকা। মাঝে তিনি কিছু দিন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাদের প্রেমভাঙার খবরও ছড়িয়েছিল অনেক দিন। দ্বিতীয়বার বিয়ের ভাবনাচিন্তা শুরু করেন মালাইকা। আপাতত এ খবরে সরগরম বলিপাড়া। 

    আবার বিয়ে করবেন কিনা, সে কথা স্পষ্ট না করলেও প্রেম-সম্পর্কের ওপর তার অগাধ আস্থা রয়েছে, সে কথা জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, কেউই চায় না নিজেদের কোনো সম্পর্ক শেষ করে দিতে। আমিও চাইনি বিয়ে ভাঙতে। কিন্তু সব সম্পর্কের ভবিষ্যৎ যে সুখের হবে তা নয়। সেই জন্য ভালোবাসার ওপর আমার আস্থা হারায়নি। অতীতে আরবাজের সঙ্গে সম্পর্ককে ভুল তকমা দিতে রাজি নই আমি।

    তার এ মন্তব্যের পরেই অনেকের প্রশ্ন— তবে কি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন মালাইকা? সেই উত্তর যদিও পাওয়া যায়নি। অর্জুনের সঙ্গে প্রেমভাঙার পর জীবনে অনেক ঝড় বয়ে গেছে। বাবার আচমকা মৃত্যুও নাড়িয়ে দিয়েছিল গোটা পরিবারকে। ছেলেও এখন অনেকটা বড় হয়েছে। ছেলে, বোন অমৃতা অরোরা এবং বন্ধুদের নিয়েই এখন জগৎ মালাইকার।

    এদিকে আরবাজ খানের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। এখনো তার অতীত খুঁড়ে বার করতে সক্রিয় অনেকে। সাক্ষাৎকারে মালাইকাকে এখনো প্রশ্ন করা হয় কেন— এ সিদ্ধান্ত নিয়েছিলেন। এত বছরে দুজনেই নিজেদের পথ বেছে নিয়েছেন। আরবাজ দ্বিতীয়বার বিয়ে করেছেন। আবার বাবা হতে চলেছেন এই অভিনেতা-প্রযোজক।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ