বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কটিয়াদীতে সড়ক দূর্ঘটনায় আহত দাদি-নাতনির মৃত্যু

    কটিয়াদীতে সড়ক দূর্ঘটনায় আহত দাদি-নাতনির মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দাদি ও নাতনি মারা গেছেন। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাতনির ও রাতে চিকিৎসাধীন অবস্থায় দাদির মৃত্যু হয়। 

    এর আগে সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় তারা গুরুতর আহত হন। এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

    নিহতরা হলেন, উপজেলা আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের স্ত্রী ফরিদা আক্তার (৬৫) এবং তার ৮ মাস বয়সী নাতনি মারিয়া আক্তার।মারিয়া প্রবাসী মনির হোসেনের একমাত্র সন্তান। 

    এছাড়া গুরুতর আহত হয়েছেন মারিয়ার মা হাফসা আক্তার (২৬), বাবু মিয়া (৫৫), রিমা আক্তার (২৭), রুবেল মিয়া (২২) ও রেনুয়ারা খাতুন (৪৫)।

    দুর্ঘটনায় আহত রুবেল মিয়া জানান, তারা কুরিয়ারচর উপজেলার ডুমড়াকান্দা গ্রামে একজন রোগী দেখতে যাচ্ছিলেন। পথে স্বনির্ভর বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

    ফরিদা আক্তার ও মারিয়া আক্তারের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে মারিয়ার মৃত্যু হয়। রাতে ফরিদা আক্তার মারা যান। 

    কটিয়াদী হাইওয়ে থানা পুরিশের উপ-পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন