বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • হানিয়া আমিরের নাম উঠল বিশ্বের সুন্দরী অভিনেত্রীদের তালিকায়

    হানিয়া আমিরের নাম উঠল বিশ্বের সুন্দরী অভিনেত্রীদের তালিকায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছেন। মার্কিন ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) ২০২৫ সালের এই তালিকায় তাকে তৃতীয় স্থান দিয়ে পাকিস্তানকে গর্বিত করেছেন।

    আইএমডিবি-র এই তালিকা শুধু বাহ্যিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে তৈরি হয় না, বরং এতে তারকাদের প্রতিভা, জনপ্রিয়তা এবং দর্শকদের ওপর তাদের প্রভাবও বিবেচনা করা হয়। তালিকায় ভারত থেকে স্থান পেয়েছেন একজন, চীন থেকে একজন এবং পাকিস্তান থেকে একজন। এছাড়াও রয়েছেন আরও অনেক বৈশ্বিক তারকা।

    তালিকায় প্রথম স্থানে আছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস, যিনি ‘গিফটেড’ এবং ‘গোস্টবাস্টারস: আফটারলাইফ’-এর মতো সিনেমা এবং ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর মতো টিভি শোতে তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। তার অসাধারণ অভিনয় দক্ষতা, আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য তিনি সুপরিচিত।

    ভারতের একমাত্র অভিনেত্রী হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন কৃতি স্যানন, যিনি পঞ্চম স্থানে রয়েছেন। এই প্রথমবার তিনি এই তালিকায় স্থান পেলেন এবং তিনি এমা ওয়াটসন ও আনা দে আরমাসের মতো তারকাদের পেছনে ফেলেছেন।

    এদিকে, পাকিস্তানের জন্য গর্ব বয়ে এনেছেন হানিয়া আমির, যিনি এই তালিকায় তৃতীয় স্থান রয়েছেন। তিনি উর্দু চলচ্চিত্র এবং টিভি শোতে তার কাজের জন্য সুপরিচিত এবং তার আকর্ষণীয় ও প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য তিনি দর্শকদের কাছে বেশ প্রিয়।

    চীনের সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম হলেন দিলরাবা দিলমুরাত, যিনি একজন মডেল, অভিনেত্রী এবং গায়িকা। তিনি তার সৌন্দর্য এবং আধুনিক স্টাইলের জন্য দারুণভাবে প্রশংসিত।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ