বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • রাজধানীর লালবাগে গণপিটুনিতে যুবক নিহত

    রাজধানীর লালবাগে গণপিটুনিতে যুবক নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর লালবাগে ঘটে যাওয়া গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

    রোববার (১৭ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহীদনগর লোহার ব্রিজ এলাকায়।

    লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে লোহার ব্রিজ এলাকায় স্থানীয়রা ওই যুবককে গনধোলাই দিয়ে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয়। পরে ক্যম্পের সদস্যরা গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

    ওসি আরও জানান, নিহত তৌফিকুল এলাকায় কিলার বাবু/টেরা বাবু নামে নামে পরিচিত। তার নামে লালবাগ থানায় মাদক মামলাসহ ৮/১০টি মামলা রয়েছে। তার বাসা শহীদনগর এলাকায়। বাবার নাম ইউনুছ খান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন