বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • রাস্তার পাশে কাঁঠাল গাছ রাতারাতি পুকুরে! গ্রামে কৌতূহল

    রাস্তার পাশে কাঁঠাল গাছ রাতারাতি পুকুরে! গ্রামে কৌতূহল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়াদী ইউনিয়নের মাইজারচর গ্রাম। গত কয়েকদিন আগেও একটি কাঁঠাল গাছ ছিল রাস্তার পাশে। কিন্তু রাতারাতি এটি অন্তত ৪০ ফিট দূরত্বে পাশের পুকুরের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে। 

    শনিবার (১৬ আগষ্ট) বিকালে সালুয়াদী ইউনিয়নের মাইজারচর গ্রামে এখনো গাছটি পুকুরের মধ্যে দেখা যাচ্ছে। দেখে বুঝার উপায় নেই যে, এটি রাস্তার পাশে ছিল। মনে হয় গাছটির জন্ম হয়েছে এই পুকুরের মধ্যে। এ ঘটনাটি জানাজানি হলে গ্রামে কৌতূহল তৈরি হয় মানুষের মধ্যে। 

    গ্রাম ছাড়িয়ে এই খবরটি ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়ও। মুহূর্তে মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই রাস্তায় যারাই চলাচল করেন তারাই থমকে দাঁড়ান এটি দেখার জন্য। 

    সরেজমিন গিয়ে দেখা যায়, কয়েকজন মানুষ কৌতূহলী হয়ে গাছটি এদিক সেদিক তাকিয়ে দেখছেন। সড়কের পাশেই লাগোয়া পুকুর। মধ্যে দাঁড়িয়ে আছে গাছটি। রাস্তা দিয়ে চলাচলের সময় কেউ গাড়ি থামিয়ে এটি দেখে বুঝার চেষ্টা করছেন। স্বাভাবিক ও অস্বাভাবিক এটি নিয়ে দুইটি পক্ষ তৈরি হয়েছে। কেউ এটিকে প্রকৃতির খেয়ালিপনা আবার কেউ এটিকে অলৌকিক বলেও ধারণা করছেন। প্রতিদিন এটিকে দেখার জন্য আসছ মানুষ। 

    এলাকাবাসী জানান, এর আগে এমনটি তারা কখনো দেখেননি। 

    মাইজারচর গ্রামের আবুল কাশেম, কবির, শফিকুল বলেন, আমরা এর আগে কখনো এমনটি দেখিনি। এটি দেখার পরে এবং গাছটি যেভাবে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে অলৌকিক কিছু। 

    একই এলাকার বাসিন্দা আক্কাস, রুবেল, সবুজ মিয়া বলেন, আসলে এটি অলৌকিক মনে করছি না আমরা। ঘটনার আগের রাতেও আমরা বিকালে এটি রাস্তার পাশে দেখেছি। রাতে প্রবল বৃষ্টিতে নিচের মাটি সরে গিয়ে হয়তো এতটা দূর চলে গেছে। মাটির ভারে এবং পুকুর গভীর থাকায় এমনি হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন