বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বড়লেখা উপজেলা বিএনপি'র কাউন্সিল: পুরনো নেতৃত্বেই আস্থা

    বড়লেখা উপজেলা বিএনপি'র কাউন্সিল: পুরনো নেতৃত্বেই আস্থা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক কাউন্সিলে পুরনো নেতাকর্মীরাই পেলেন আবারও নেতৃত্বের দায়িত্ব। 

    শনিবার (১৬ই আগস্ট) পৌরশহরের পানিধারে একটি কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল (নির্বাচন) অনুষ্ঠিত হয়।

    উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হলেও কাউন্সিলারদের ভোটে আসেনি কোনো পরিবর্তন। পুরনো নেতৃত্বের ওপরই আস্থা রেখেছেন নেতাকর্মীরা। এর আগে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ একক ভাবে নির্বাচিত হন।

    শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গুননা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপি'র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ। এসময় জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠু, সাবেক উপদেষ্ঠা শরীফুল হক সাজু, প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন, নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক উদ্দিন, নবনির্বাচিত প্রার্থীসহ উপজেলা ও জেলা বিএনপি'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ফলাফল ঘোষণা অনুযায়ী, সিনিয়র সহ-সভাপতি পদে উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি নছিব আলী ৪৩১ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম শরীফুল ইসলাম বাবলু পেয়েছেন ২৫৬ ভোট। সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু ৩৫০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির পলাশ পেয়েছেন ৩৩৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খাঁন ৫৩৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি'র নেতা জালাল আহমদ তালাল পেয়েছেন ১৪৪ ভোট। নির্বাচনে ৭১০ ভোটারদের মধ্যে ৭০০ জন কাউন্সিলার ভোটাধিকার প্রয়োগ করেছেন। গনতন্ত্র পুনরুদ্ধারে কাউন্সিল (নির্বাচন) এর বিকল্প নেই। বিজয়ী নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে বিএনপি'র হাত শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান আলহাজ্ব জিকে গউছ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন