বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মেলবোর্নে অভিষেক বচ্চনের জয়, অমিতাভের আবেগী বার্তা

    মেলবোর্নে অভিষেক বচ্চনের জয়, অমিতাভের আবেগী বার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেলবোর্নে অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস নাইট ২০২৫-এ সেরা পুরুষ অভিনেতার খেতাব অর্জন করেছেন বলিউড তারকা অভিষেক বচ্চন। এই আনন্দের খবর শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী বার্তা দিয়েছেন তার পিতা, বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন।

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) ইনস্টাগ্রামে ছেলের একটি ছবি আপলোড করেন অমিতাভ। লেখেন,

    পুরো বিশ্বের সবচেয়ে সুখী বাবা আমি। অভিষেক, তুমি আমাদের পরিবারের গর্ব ও সম্মান।

    অমিতাভ আরও লেখেন,
    সময় লেগেছে, কিন্তু তুমি হাল ছাড়োনি। তুমি নিজের যোগ্যতায় বিশ্বকে দেখিয়েছ। মেলবোর্নে সেরা শিল্পী হিসেবে তোমাকে ঘোষণা করা হয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময়ই সরব থাকতে দেখা যায় কিংবদন্তি অভিনেতা অমিতাভকে। তবে গত কয়েক মাস ধরে ছেলেকে নিয়ে নিয়মিত পোস্ট দিচ্ছেন তিনি।
     
    প্রসঙ্গত, অভিষেক বচ্চনকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘কালিধর লাপাতা’ সিনেমায়। অন্যদিকে ‘ভেট্টাইয়াঁ’ সিনেমায় শেষ দেখা যায় অমিতাভ বচ্চনকে। বর্তমানে নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত অভিষেক আর কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) অনুষ্ঠানের সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন অমিতাভ। 


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ