বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: মাহি

    দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: মাহি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা দুটি ছবিকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছেন। ছবিগুলোতে তিনি চোখে চশমা পরিহিত এবং হাতে কলম নিয়ে বসে আছেন। পোস্টের পর কিছু ব্যবহারকারী তাকে অন্য পরিচিত ব্যক্তিদের সঙ্গে তুলনা করে মন্তব্য করেন। এই ধরনের সমালোচনা এবং তুলনার প্রেক্ষিতে মাহি নিজেই তার হতাশা এবং অসন্তোষ প্রকাশ করেছেন।

    সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে মাহি এ বিষয়টি নিয়ে কথা বলেছেন। মাহি বলেন, দেশের বেশিরভাগ পুরুষই সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত বলেই রিডিং গ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের কাছে ভিন্ন কিছু মনে হয়েছে, তিনি উল্লেখ করেন। মাহি আরও বলেন, আমি জানি না, এই সিগনেচার বা ধারণা কোথা থেকে এসেছে? চশমা পরলেই আমাকে অন্য কারো মতো ভাবা হবে, এমন কথা তো নেই। একজন আর্টিস্ট বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতে পারে। কিন্তু যে ধরনের অসভ্য বা স্টুপিড মন্তব্য হয়, সেটা মানা যায় না।

    এছাড়াও তিনি জানান, আগেও তার বর্ণ বা পরনের কাপড় নিয়ে অযথা সমালোচনা হয়েছে। এবার শুধু একটা রিডিং গ্লাস নিয়ে মানুষ নেগেটিভ মন্তব্য করছে। মাহি বলেন, সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসে না। আমি ছবিটা অন্যভাবে দেখিয়েছি, কিন্তু অনেকে তা নিয়ে ভুল ধারণা তৈরি করেছে। মিয়া খলিফার সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু সে অন্য দেশে থাকে, তার জীবন আলাদা। আমাদের এ নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।

    অন্যদিকে, তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজ সব নিয়েই আলোচনা-সমালোচনা চলে। অভিনেত্রীর খেত্রেও তাই ঘটে। বিষয়টা কীভাবে দেখেন জানতে চাইলে মাহি বলেন, অনেক সময় অবচেতন মনে উড়িয়ে দিই। কিন্তু কিছু না কিছু প্রায় সময় থেকেই যায়। এই ধরনের নোংরা কথা বলা মানুষদের প্রতিরোধে আমি বা আমরা কীই বা করতে পারি। একবার একটা পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডিফারেন্ট চুল পরে গিয়েছিলাম, সেটাও নিয়ে তুমুল বিতর্কের শিকার হয়েছি। তাই যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি।

    প্রসঙ্গত, মাহির ভাইরাল হওয়া ছবিগুলো তার নতুন নাটক ‘সুইট কলিগ’-এর। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। কয়েক দিন আগে মাহি নাটকের শুটিং শেষ করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ