বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • শুভশ্রীর পূজায় মাতল দর্শক

    শুভশ্রীর পূজায় মাতল দর্শক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শুধু বলিউড বা দক্ষিণী তারকারাই নয়, এবার পশ্চিমবঙ্গের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর নামও দর্শকদের পূজার তালিকায়। একসময় মাধুরী দীক্ষিত, হেমা মালিনী বা লতা মঙ্গেশকরের ছবির সামনে ভক্তরা আলাদা করে শ্রদ্ধা দেখাতেন। কলকাতায় অমিতাভ বচ্চনের নামে মন্দির রয়েছে, রজনীকান্তের জন্য স্থানীয় উপাসনালয় রয়েছে। এবার সেই আবেগের ঢেউয়ে ভাসলো শুভশ্রীর নাম।

    বলা বাহুল্য, শুভশ্রী এখন অনুরাগীদের কাছে একমাত্র ‘লেডি সুপারস্টার’। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ধূমকেতু। আর সেই ছবিকে ঘিরেই পশ্চিমবঙ্গের বিনোদিনী থিয়েটারে দেখা গেল আবেগের এক চূড়ান্ত রূপ! শুভশ্রীর পোস্টারে দুধ ঢেলে দিলেন ভক্তরা, স্লোগান উঠল, ‘জয় মা শুভশ্রী!’ কোথাও আবার পোস্টার ঢেকে দেওয়া হলো ফুলে ফুলে।

    শুভশ্রী গত কয়েক বছরে একের পর এক ছকভাঙা চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়শক্তির প্রমাণ রেখেছেন। ঝুলিতে রয়েছে একাধিক বড়সড় প্রজেক্ট। একদিকে সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অন্যদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’—দুই পিরিয়ড ড্রামাতেই দেখা যাবে তাকে।

    পরিণীতা থেকে শুরু করে নানা ভিন্ন স্বাদের সিনেমা ও ওয়েব সিরিজে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন শুভশ্রী। কখনও ডিগ্ল্যাম লুকে, কখনও বৃদ্ধার চরিত্রে— প্রয়োজনমতো নিজেকে নতুন করে গড়ে তুলেছেন প্রতিবার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ