বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • কবরের সঙ্গে ছয়টি সাপ, তৌসিফ জানালেন ঘটনা

    কবরের সঙ্গে ছয়টি সাপ, তৌসিফ জানালেন ঘটনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এক ভয়ঙ্কর ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, কবরের পাশে রাখা এক লাশের সঙ্গে রাখা হয়েছে বিশাল আকারের ছয়টি সাপ, যা দেখেই চমকে উঠেছেন দর্শকরা।

    বুধবার (১৩ আগস্ট) মাত্র ১৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন তৌসিফ। ওই ভিডিওতেই এমন ভয়ংকর দৃশ্য দেখতে পান দর্শক।

    ভিডিওতে দেখা যায় এক নারীকে। যিনি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছেন। কবরে রয়েছে একটি লাশ। সে লাশের ওপরই বিশাল আকারের একাধিক সাপ ছেড়ে দিচ্ছেন তিনি।

    এ ভিডিওর ক্যাপশনে তৌসিফ লেখেন,
    ‘খোয়াবনামা’ এবং ৬টি সাপ।

    ভিকি জাভেদ পরিচালিত নতুন এ নাটক খুব শিগগিরই পর্দায় আসছে। নাটকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তানজিন তিশাকে।
     
    প্রসঙ্গত, নাটকটিকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে কোনো গ্রাফিক্সের সাহায্য না নিয়ে তৈরি করা হয়েছে। নাটকে সাপের সঙ্গে সাহসী অভিনয় করতে দেখা যাবে অভিনেতা তৌসিফকে।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ