বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আন্তঃজেলা গরু চোর চক্রের অন্যতম মুকিত গ্রেফতার 

    আন্তঃজেলা গরু চোর চক্রের অন্যতম মুকিত গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়া থানার পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের অন্যতম মূলহোতা ও একাধিক মামলার অভিযুক্ত আসামি মো: আব্দুল মুকিত ওরফে কিবরিয়া হান্নান (৩১)কে গ্রেপ্তার করা হয়েছে।

    তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা।

    গত ২২শে জুলাই রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের মো: আলমাস মিয়া ও ফিরোজ আলীদের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। চোরেরা পালানোর সময় হিংগাজিয়া এলাকায় চোরাই গরু ও একটি পিকআপ গাড়ি ফেলে পালিয়ে যায়।

    পুলিশ পিকআপ গাড়িসহ ৪ টি চোরাই গরু উদ্ধার করে। এই ঘটনায় গরুর মালিক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

    এই চোর চক্রকে গ্রেপ্তারের উদ্দেশ্যে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আজমল হোসেনের সার্বিক নির্দেশনায় থানার ওসি মো: ওমর ফারুক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবের নেতৃত্বে একটি দল মাঠে কাজ শুরু করে।

    ১৪ই আগস্ট রাতে শ্রীমঙ্গল উপজেলাধীন রামনগর এলাকার তার নিজ বাড়ি থেকে আসামি মুকিতকে গ্রেপ্তার করা হয়। পরের দিন। ১৫ই আগস্ট শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    কুলাউড়া থানার ওসি মো: ওমর ফারুক বলেন, ‘গরু চুরির ঘটনার সাথে জড়িত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন থানায় মোট ৬টি মামলা রয়েছে। আন্তঃজেলা চোরচক্রের অন্যতম মুকিত আটক হলেও অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন