বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কুলাউড়ায় ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা!

    কুলাউড়ায় ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর বিরুদ্ধে ভিডিও বার্তা দিয়ে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আশিক মিয়া (৩২) নামক এক গাড়ি চালক। 

    গত বৃহস্পতিবার ১৪ই আগস্ট বিকালে আনুমানিক ৫ টায় আখাউড়া সিলেট রেল সেকশনের টিলাগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে রবিরবাজার লেভেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। আশিক মিয়া কুলাউড়া উপজেলার পৃথিপপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে।

    এদিকে ঘটনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিক মিয়ার দেওয়া একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। এতে তিনি বলছিলেন স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যা করছেন।

    কুলাউড়া থানা পুলিশের ওসি ওমর ফারুক জানান আমরাও শুনেছি। এই ঘটনা রেলওয়ে থানার আওতাধীন এলাকায় হওয়াতে তারা বিষয়টি দেখবে।

    শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, কুলাউড়া ও লংলা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী রবির বাজারগামী সড়কের লেভেল ক্রসিংয়ে বিকাল আনুমানিক ৫ টায় এই ঘটনা ঘটে। আমরা খবর পাওয়ার পর লাশ উদ্ধার করতে এস আই ননী গোপাল ও এস আই দীপক দাসের নেতৃত্বে একদল পুলিশ পাঠিয়েছি এবং লাশ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন