তাহিরপুরে আ.লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান গ্রেফতার

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
সুনামগঞ্জের তাহিরপুরের বালিজুরী ইউনিয়ন আওয়ামীলীগ শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আতাউর রহমানকে (৬০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ি গ্রামের নবী হোসেনের ছেলে।
গত বৃহম্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বালিজুড়ী বাজার থেকে তাকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। তার বিরুদ্ধে তাহিরপুর থানার মামলা নং-১১, তারিখ ১৬ ডিসেম্বর ২০২৪, ধারা ১৫(৩)/২৫উ ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎ অপঃ. ১৯৭৪-এর অধীনে মামলা চলমান। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন