বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ডিএমপি কমিশনারের নির্দেশ: আ.লীগ নেতাকর্মীদের দেখামাত্র গ্রেফতার

    ডিএমপি কমিশনারের নির্দেশ: আ.লীগ নেতাকর্মীদের দেখামাত্র গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী আজ। এদিন নাশকতা করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। দলটির নেতাকর্মীদের দেখামাত্রই গ্রেফতার করা হবে। 

    এমন কড়া নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। 

    ডিএমপির উচ্চপর্যায়ের সূত্র বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।

    সূত্র জানায়, জনতার ছদ্মবেশে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাদের পরিকল্পনার কথা আগেই জানতে পেরেছেন গোয়েন্দারা। সে অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাই তারা ৩২ নম্বরে যাওয়ার সুযোগ পাবে না। বৃহস্পতিবার সন্ধা ৬টা থেকেই সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। রাজধানীজুড়ে বসানো হয়েছে পর্যাপ্ত চেকপোস্ট। বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। মাঠে নেমেছে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও। 

    সূত্র জানায়, যারা ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে, রাজপথে নামার আহ্বান জানাচ্ছে তাদের মনিটরিং করছে ডিএমপির সাইবার ইউনিট। তাদের ধরতে মাঠে নেমেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং ডিবিসহ অন্যান্য ইউনিট।

    এদিকে এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ আগস্ট ঘিরে মাঠে নামার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঝটিকা মিছিলেরও উদ্যোগ আছে তাদের। মাইক্রোবাসে কয়েকজন একসঙ্গে এসে হঠাৎ মিছিল করে ভিডিও ধারণ করতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন