বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কিশোরগঞ্জ সদরে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    কিশোরগঞ্জ সদরে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার উদ্যোগে “বুথভিত্তিক পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৫ আগস্ট ) সকাল ৮ টায়, সগড়া বিশ্বরোড মোড়ে একটি স্কুলে উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিন সুমনের পরিচালনায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।

    প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রমজান আলী বলেন, “জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী জনবান্ধব দল। অতীতের সকল গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করে জনগণের সেবায় নিয়োজিত ছিল এবং আছে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে এ দেশের মানুষ জামায়াতে ইসলামীকেই বেছে নেবে, ইনশাআল্লাহ।”

    কর্মশালায় ভোট কারচুপি ও জাল ভোট প্রতিহত করা, ভোট কেন্দ্রে অনিয়ম রোধে করণীয়, দায়িত্ব পালনের দক্ষতা বৃদ্ধি এবং নির্বাচনী প্রক্রিয়ায় করণীয়-বর্জনীয় বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের প্রায় দুই শতাধিক বুথভিত্তিক পোলিং এজেন্ট অংশ নেন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক। প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচন পরিচালক মাওলানা মোশারফ হোসাইন লোকমান। বিশেষ প্রশিক্ষক ছিলেন সদর উপজেলা নায়েবে আমীর ও উপজেলা নির্বাচন বিভাগের সভাপতি মোঃ নূর উদ্দিন, সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ এবং সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন