শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • লাঙ্গল প্রতীকের উত্তরাধিকার নিশ্চিত করলেন জাপা মহাসচিব

    লাঙ্গল প্রতীকের উত্তরাধিকার নিশ্চিত করলেন জাপা মহাসচিব
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ঘোষণা দিয়েছেন যে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতীক ‘লাঙ্গল’ বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বেই থাকবে।

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “লাঙ্গল প্রতীকের মালিকানা নিয়ে কোনো বিভ্রান্তি নেই। দল ঐক্যবদ্ধভাবে জি এম কাদেরের নেতৃত্বে নির্বাচন করবে।”

    তিনি আরও জানান, জাপা নির্বাচন কমিশনের সব নিয়ম মেনে অংশগ্রহণ করবে এবং জনগণের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

    জাপার অন্তর্দ্বন্দ্বের বিষয়ে জানতে চাইলে শামীম হায়দার পাটোয়ারী বলেন, আইনি ব্যাখ্যাটা আমাদের জি এম কাদেরের পক্ষেই আছে। জি এম কাদেরের স্বাক্ষরেই আছে।

    তিনি আরও বলেন, আমরা আইনি ব্যাখ্যায় দেখিয়েছি যে এটি অন্য কারো নিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আমার দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের যে প্রজ্ঞাবান ব্যক্তিরা আছেন, তারা আইনের সঠিক ব্যাখ্যা করে ন্যায়বিচার করবেন। জি এম কাদেরের লাঙ্গল, এরশাদের লাঙ্গল জি এম কাদেরের কাছেই থাকবে।

    জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম, মহাসচিব রুহুল আমিন
    জাপার অন্য একটি অংশ ইসিতে এসে জাতীয় পার্টি নিজেদের দাবি করার বিষয়ে তিনি বলেন, গত ২৮ জুন কাউন্সিল করাকে কেন্দ্র করে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে আমাদের সিনিয়র কিছু নেতা জি এম কাদেরকে ছাড়াই কাউন্সিলের সিদ্ধান্ত নেন। পরে তাদের রেজুলেশনের মাধ্যমে বহিষ্কার করা হয়। ওই চিঠি চ্যালেঞ্জ করে তারা মামলা করেন। তবে সেটা এখনো কার্যকর আছে। আইনগতভাবে জি এম কাদেরের পক্ষেই লাঙ্গল প্রতীক থাকবে।

    সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের গড়া দলটি তার মৃত্যুতে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে। স্ত্রী রওশন এরশাদপন্থিদের সঙ্গে ভাই জি এম কাদেরপন্থিদের লড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও ইসি পর্যন্ত গড়িয়েছিল। তবে জি এম কাদেরের অংশকেই সে সময় স্বীকৃতি দিয়েছিল ইসি। সম্প্রতি ফের একটি অংশ ইসির কাছে জাপাকে নিজেদের বলে চিঠি দিয়েছে। জাপার প্রতীক হচ্ছে লাঙ্গল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন