বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • লুট হওয়া পাথর উদ্ধার করে প্রতিস্থাপন করছে প্রশাসন 

    লুট হওয়া পাথর উদ্ধার করে প্রতিস্থাপন করছে প্রশাসন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলং জিরো পয়েন্টে লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

    বৃহস্পতিবার সকাল থেকে সিলেট জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে থানা পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালায়। এতে লুট করা পাথর বোঝাই ট্রাক জব্দ করে দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।

    জানা যায়, গত বছরের ৫ আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত জাফলংয়ের ইসিএভুক্ত এলাকায় প্রকাশ্যে বালু-পাথর লুটের ঘটনা ঘটে। লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে মামলা হলেও অদৃশ্য কারণে সেই মামলা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি।

    তবে এই মামলায় বিএনপি নেতা জাফলংয়ের শাহ আলম স্বপন ও রফিকুল ইসলাম শাহপরাণ পাথর লুটের সাথে অভিযুক্ত থাকায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পর্যটন কেন্দ্র জাফলংয়ের বালু-পাথর লুট নিয়ে স্থানীয় সাংবাদিকদের গণমাধ্যমে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদন ও সতর্কতার পর প্রশাসন এই উদ্যোগ নেয়।

    এর আগে বুধবার বল্লাঘাট পিকনিক সেন্টারে পাথর রক্ষায় শ্রমিক-ব্যবসায়ীদের সমন্বয়ে সভা হয়। এতে সভাপতিত্ব করেন বার্কি ও বালু চিপ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক।

    সভায় বক্তব্য রাখেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন সমিতির সাধারণ সম্পাদক শামীম পারভেজ, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি সবেদ মিয়া, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহ সমিতির আহ্বায়ক আইয়ুব আলীসহ নেতৃবৃন্দ।

    প্রশাসন জানায়, পাথর লুট রোধে যৌথবাহিনী চব্বিশ ঘণ্টা পাহারায় থাকবে। 

    এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জাফলং জিরো পয়েন্ট থেকে রাতের আঁধারে লুট হওয়া পাথর সস্থানে প্রতিস্থাপনের জন্য অভিযান চলছে। প্রয়োজনে রাতভর অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন