শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • পরিচয় গোপন করে বিভিন্ন সংগঠনে আধিপত্য বিস্তার করছে শিবিরের গুপ্ত কর্মীরা: নাছির

    পরিচয় গোপন করে বিভিন্ন সংগঠনে আধিপত্য বিস্তার করছে শিবিরের গুপ্ত কর্মীরা: নাছির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে শিবিরের গুপ্ত কর্মীরা যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

    ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, শিবির কর্মীরা তাদের রাজনৈতিক পরিচয় গোপন করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে আধিপত্য বিস্তার করছে। সাধারণ শিক্ষার্থী পরিচয়ে বা গুপ্ত সংগঠনের সদস্যরা ঢাবি উপাচার্যের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন। গুপ্ত রাজনীতি মোকাবিলায় ব্যবস্থা নিতে গেলে অনলাইনে ব্যাশিং করা হয় শিক্ষকদের।

    ডাকসু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাছির উদ্দীন নাছির বলেন, ক্রমাগত বুলিং ও নানামুখী আক্রোশের শিকার হয়েও ছাত্রদল ডাকসু নির্বাচন এগিয়ে নিতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছাত্র রাজনীতির ধরন প্রণয়নে শিগগিরই একটি কমিটি ঘোষণা করা হবে। উপাচার্যও স্বীকার করেছেন, ক্যাম্পাসে মবসহ নানা সমস্যার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত।

    ছাত্রদলের হল কমিটি থাকবে জানিয়ে তিনি বলেন, হল পর্যায়ে রাজনীতি নিষিদ্ধের বিষয়টি নিয়ন্ত্রিত পর্যায়ে থাকার কথা বলেছেন উপাচার্য, এ ব্যাপারে কমিটি করা হবে প্রশাসনের পক্ষ থেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন