বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ভেজা লুকে চোখ ধাঁধানো ইধিকা

    ভেজা লুকে চোখ ধাঁধানো ইধিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টলিউড অভিনেত্রী ইধিকা পালের অভিনয় জীবন শুরু হয়েছিল ছোটপর্দা থেকে। কিন্তু হঠাৎ করেই তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বড়পর্দায় কাজ করার সুযোগ পান। এরপরই রাতারাতি লাইমলাইটে চলে আসেন।

    শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় আসেন ইধিকা। এরপরই টলিউডে বড় ব্রেক পান তিনি। ‘খাদান’-এ দেবের নায়িকা হন তিনি। যেখানে দেব-ইধিকার রসায়ন কাঁপিয়ে দিয়েছিল বক্স অফিস। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ইধিকাকে। একের পর এক সিনেমাতে সুযোগ পাচ্ছেন নায়িকা।

    এরই মাঝে শ্রীদেবী অবতারে ধরা দিয়ে সামাজিকমাধ্যমে ঝড় তুললেন। নীল শাড়িতে তার সাজ ছিল চোখধাঁধানো।

    ছবিতে দেখা যায়, হালকা অ্যাকুয়া নীল শাড়ির মনোক্রম সাজে তার সৌন্দর্য যেন দ্যুতি ছড়াচ্ছে। সুইমিং পুলে জলকেলিতেও মেতে উঠেছেন নায়িকা; শিফন শাড়ির সঙ্গে তার ভেজা চুলের এলোমেলো কোঁকড়া ভাব আলাদাভাবে আবেদন বাড়িয়েছে।

    মেকআপে রাখা হয়েছে ন্যুড টোন, চোখে হালকা স্মোকি টাচ, আর ঠোঁটে নরম গোলাপি শেডের লিপকালার, যা তার প্রাকৃতিক সৌন্দর্যকে দ্বিগুণ ফুটিয়ে তুলেছে। শাড়ির সঙ্গে কপালের নীল টিপ, মুক্তার ব্রেসলেট, নেকলেস আর দুল পুরো সাজকে করেছে পরিপূর্ণ।

    গেল ১৩ আগস্ট ছিল বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর জন্মদিন। মূলত ইধিকা তার এই সাজটি উৎসর্গ করেছেন নায়িকা শ্রীদেবীর প্রতি। ছবিগুলো পোস্ট করে নিজের ইচ্ছের কথাও প্রকাশ করেছেন এই টলিউড অভিনেত্রী।

    তিনি বলেছেন, শ্রীদেবী যদি বেঁচে থাকতেন তাহলে যদি তিনি সুযোগ পেতেন তার সঙ্গে অভিনয়ের, সেটা খুবই অল্প সময়ের জন্য হত।

    যদিও ইধিকার সেই স্বপ্ন অধরাই থাকবে। ৭ বছর আগেই মিস্টার ইন্ডিয়া নায়িকা প্রয়াত হন। দুবাইয়ের এক হোটেলে বাথটবের জলে পড়ে মৃত্যু হয় শ্রীদেবীর। তার রহস্যজন মৃত্যুর রহস্য আজও উন্মোচন হয়নি।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ