বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • প্রস্রাব করলেই ডুবে যাবে পাকিস্তান: মিঠুন

    প্রস্রাব করলেই ডুবে যাবে পাকিস্তান: মিঠুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত–পাকিস্তান পানি বিবাদে এবার সরাসরি মন্তব্য করলেন অভিনেতা ও রাজনীতিক মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার তিনি তীব্র কটাক্ষ করে প্রাক্তন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে উদ্দেশ্য করে বলেন, ভারতের পানি ব্যবহারেই পাকিস্তান সমস্যায় পড়তে পারে।

    এই অভিনেতা বলেন, ‘একবার যদি আমাদের ভারতীয়দের মাথাটা গরম হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল হবে! হতেই পারে এমন এক বাঁধ বানাব, যেখানে ভারতের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে! তারপর সেই বাঁধ খুলে দিলেই হবে সুনামি!” 

    এই কথার পাশাপাশি মিঠুন স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি তার কোনও ক্ষোভ নেই। এই মন্তব্য একান্তই বিলাওয়ালের জন্য।

    বর্তমানে ইন্দাস পানিচুক্তি নিয়ে ফের উতপ্ত পরিস্থিতি তৈরী হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। দিন কয়েক আগে সিন্ধ প্রদেশের সংস্কৃতি দপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো ভারতকে নতুন করে হুঁশিয়ারি দেন। 

    ইন্দাস নদীর পানি প্রবাহে পরিবর্তন আনা পাকিস্তানের ‘ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার’ ওপর সরাসরি আঘাত—এমন অভিযোগ তুলে তিনি এটিকে সিন্ধ প্রদেশের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে ব্যাখ্যা করেন।

    বিলাওয়ালের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দাস নদীর জলপ্রকল্প পাকিস্তানের জল–নিরাপত্তায় সরাসরি আঘাত। এমনকী তিনি এ ঘটনাকে ভারতের সাম্প্রতিক সামরিক সংঘর্ষে ‘পরাজয়ের’ প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরেন।

    আগেও যুদ্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এটাই প্রথম নয়—চলতি বছরের জুনে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বিলাওয়াল বলেছিলেন, ইন্দাসের পানি বঞ্চিত হলে পাকিস্তান ‘যুদ্ধেও যেতে’ প্রস্তুত।

    বর্তমানে ভারতের অবস্থান ঠিক কী? কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হানায় ২৬ জন ভারতীয় নিহত হওয়ার পর চলতি বছরের এপ্রিলেই ভারত ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ইন্দাস পানিচুক্তি স্থগিত করে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই চুক্তি আর ফিরিয়ে আনা হবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ