বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ভুয়া রেজিস্ট্রারে পড়ানো হতো বিয়ে: সহকারী আটক 

    ভুয়া রেজিস্ট্রারে পড়ানো হতো বিয়ে: সহকারী আটক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জে অবৈধভাবে বিয়ে পড়ানোর অভিযোগে এক ভূয়া কাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

    আজ বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের ২ নম্বর আইনজীবী সমিতির ৫২৩ নম্বর রুমে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল কবির ও প্রানোরাম কান্তি চৌধুরী।

    জানা যায়, এডভোকেট মাকসুদা আক্তার মাটির নামে বরাদ্দকৃত ঐ কক্ষে ভূয়া কাজি মো. মামুন বসে অবৈধভাবে বিয়ে পড়াতেন। অভিযানের সময় তিনি কক্ষে উপস্থিত ছিলেন না। পরে তার সহকারী মো. উজ্জ্বল মিয়াকে আটক করা হয়।

    এ বিষয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আজাদ হোসেন খান বলেন, এই ঘটনার জন্য ঐ রুমটা আমরা সিলগালা করে দিলাম। আর রুমটা আমরা বাতিল করে দিব। 

    এ্যাড. মাটির বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা নিবে। 

    প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধভাবে বিয়ে পড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ এবং এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন