শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়: জি এম কাদের

    আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়: জি এম কাদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচনকে গ্রহণযোগ্য বলা যাবে না। দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়ে ওঠা তিনি বুধবার (১৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত ঢাকা জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় এই বক্তব্য রাখেন।

    জি এম কাদের বলেন, “আওয়ামী লীগ যখন জামায়াতকে নিষিদ্ধ করেছিল, আমি তখনই প্রতিবাদ করেছিলাম। আজও বলছি—আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হলে সেটিও গ্রহণযোগ্য হবে না।”

    তিনি আরও জানান, অতীতে আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিয়েই জাতীয় পার্টিকে “স্বৈরাচারের দোসর” আখ্যা দেওয়া হয়েছে। গৃহপালিত বিরোধী দল বলেও অপবাদ শুনতে হয়েছে দলটিকে। তবে এবার আর ভয় বা চাপে পিছু হটবে না জাপা, এমন বার্তা দেন তিনি।

    গত জুলাই মাসে আদালতের আদেশে দলের চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বুধবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই তিনি সরাসরি রাজনীতির মাঠে ফেরেন।

    সাবেক এই বিরোধী দলীয় নেতা বলেন, “আমিই ছিলাম শেখ হাসিনার সবচেয়ে বড় সমালোচক। ভোটাধিকার রক্ষায় আন্দোলন করেছি, জুলাইয়ের অভ্যুত্থানেও আমরা ছিলাম সামনের কাতারে।”

    গত ৯ আগস্ট জাপা থেকে বহিষ্কৃত একাংশ জ্যেষ্ঠ নেতা নিজেদের কাউন্সিল করে লাঙল প্রতীক দাবি করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন। এই প্রসঙ্গে কাদের বলেন, “লাঙল প্রতীক যদি অন্য কাউকে দিতে চায়, আমরা রাজপথে নামব। সরকারি জুলুম-নির্যাতনের ভয় নেই। প্রয়োজনে জনগণের জন্য জীবন দেব, কিন্তু অন্যায় দেখলে মুখ বন্ধ করব না।”

    সভায় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন