বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কারাগার থেকে পালানো আসামি র‌্যাবের হাতে আটক

    কারাগার থেকে পালানো আসামি র‌্যাবের হাতে আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দাঙ্গার সময়ে পালানো হত্যা মামলার আসামি রিপনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

    র‍্যাব-৯ জানায়, ২০২৪ সালের ৬ই আগস্ট সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একদল কারাবন্দি দলবদ্ধ হয়ে মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা হাঙ্গামা শুরু করে। তারা ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে, ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় এবং বৈদ্যুতিক পিলার ভেঙে মই তৈরি করে বাউন্ডারি পার হতে ব্যবহার করে বাউন্ডারি টপকে পালিয়ে যায়। এ ঘটনায় কোনাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়।

    ঘটনার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ এর মৌলভীবাজার (সিপিসি-২) ও ব্রাহ্মণবাড়িয়া (সিপিসি-১) ক্যাম্পের যৌথ দল ১২ই আগস্ট রাত পৌনে ৯ টার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলার পলাতক আসামি মৌলভীবাজারের কমলগঞ্জের রামেশ্বরপুর গ্ৰামের আকবর আলীর ছেলে রিপন (২৯)কে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯ জানিয়েছে,আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে।

    র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বুধবার (১৩ই আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন