বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ফের গ্রেফতার টিকটকার প্রিন্স মামুন

    ফের গ্রেফতার টিকটকার প্রিন্স মামুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের পরিচিতমুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে ফের গ্রেফতার করেছে পুলিশ। 

    রাজধানীর ভাটারা থানায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ইনচার্জ মো: রাকিবুল হাসান।

    রাকিবুল হাসান বলেন, ‘বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে।

    লায়লা জানিয়েছেন, ‘মামুন গ্রেফতার হয়েছে এটা সত্য। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আমি নিশ্চিত নই। ওর বিরুদ্ধে অনেক মামলাই চলছে।’

    এর আগে গত বছর জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় তাকে গ্রেফতার করা হয়।
     
    তারপর প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তারের মামলা খারিজ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল। মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লায়লা।

    গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে এ আদেশ ঘোষণা করা হয়। সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া।
     
    তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে। নতুন এ অধ্যাদেশে এ মামলার অভিযোগ সংক্রান্ত ধারা না থাকায় আদালত মামলার আবেদন খারিজ করে দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ