বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • এনসিপির ওপর হামলা

    গোপালগঞ্জ স্বেচ্ছাসেবক দল নেতা সুজন সিকদার গ্রেপ্তার

    গোপালগঞ্জ স্বেচ্ছাসেবক দল নেতা সুজন সিকদার গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ১৬ জুলাই গোপালগঞ্জের পৌরপার্কে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় সংঘটিত হামলা ও সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদার (৩৮) গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টায় শহরের মান্দারতলার বাসা থেকে তাকে আটক করা হয়।

    গ্রেপ্তার সুজন সিকদার গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন সিকদারের ছোট ভাই ও মান্দারতলা এলাকার দ্বীন ইসলাম সিকদারের ছেলে। 

    সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৬ জুলাই এনসিপির পথসভায় হামলার ঘটনায় গত ২৮ জুলাই গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মতিয়ার রহমান বাদী হয়ে ৪৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করে। এ মামলায় সুজককে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন