বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ‘দেবদাস’ অভিনেত্রী নাজিমার চিরবিদায়

    ‘দেবদাস’ অভিনেত্রী নাজিমার চিরবিদায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা সোমবার (১১ আগস্ট) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মুম্বাইয়ে দুই ছেলের সঙ্গে ছিলেন এই অভিনেত্রী।

    অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার চাচাতো বোন জারিন বাবু। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের সফর শুরু করেছিলেন নাজিমা। তখন তার নাম ছিল বেবি চাঁদ। প্রথম সিনেমার নাম ছিল ‘দো বিঘা জামিন’।

    ১৯৪৮ সালে ২৫ মার্চ মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেন অভিনেত্রী নাজিমা। তার আসল নাম মেহর-উন-নিসা। তার দাদি শরিফা বাই ছিলেন সেই সময়ের জনপ্রিয় অভিনেত্রী, আর পিসি হুসন বানুও রুপালি পর্দায় নিজের ছাপ রেখে গিয়েছেন।

    ‘বেবি চাঁদ’ নামে শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন নাজিমা। ‘দেবদাস’ (১৯৫৫) সিনেমায় ছোট পারুর বান্ধবীর চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। ‘বিরাজ বহু’ সিনেমায় অভি ভট্টাচার্যের বোন, ‘আয়ে দিন বাহার কে’ সিনেমায় আশা পারেখের বোন, ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর প্রিয় বান্ধবী, ‘অব দিল্লি দূর নেহি’ সিনেমায় রাজ কাপুরের প্রযোজনায় অভিনয় করেন নাজিমা। মূলত, অভিনেত্রীদের বোন বা প্রিয় বান্ধবীর চরিত্রে অভিনয় করলেও, নাজিমা দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি।

    ১৯৫৮ সালে ‘প্রিন্সেস সাবা’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন নাজিমা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মনচলি’, ‘প্রেম নগর’, ‘অনুরাগ’, ‘বেইমান’ প্রভৃতি।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ