বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • পর্দায় ফেরার ইঙ্গিত দিলেন আইনা আসিফ

    পর্দায় ফেরার ইঙ্গিত দিলেন আইনা আসিফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাত্র ১৬ বছর বয়সেই পাকিস্তানি নাট্যজগতে খ্যাতি অর্জন করেছেন আইনা আসিফ। তার অভিনীত নাটক ‘পারওয়ারিশ’ শুরু থেকেই দর্শকদের মন জয় করেছে। বিশেষ করে মায়ার চরিত্রে তার অভিনয় এবং সামার আব্বাস জাফরির সঙ্গে তার রসায়ন দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

    ‘পারওয়ারিশ’ এরপর আইনা আসিফকে দেখা যাবে ‘হাম টিভি’র একটি দীর্ঘ ফরম্যাটের নাটকে। এই নাটকে তার সহ-অভিনেতা হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা আহমেদ রফিক এবং অভিনেত্রী মালিকা কুইল।

    বর্তমানে নাটকটির শুটিং চলছে পুরোদমে। এটি খুব শিগগিরই ‘টপ পাকিস্তানি ড্রামা’ চ্যানেলে ‘পারওয়ারিশ’ এর ইউটিউব স্লটে জায়গা করে নেবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি আইনা আসিফ তার শুটিং সেট থেকে আহমেদ রফিকের সঙ্গে একটি মিরর সেলফি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।

    ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবির ক্যাপশনে তিনি মজা করে লিখেছেন, ‘এর ঠিক আগে তুমুল ঝগড়া হয়ে গেলো।’ এই পোস্টটি তাদের নতুন নাটকের রসায়ন সম্পর্কে দর্শকদের মধ্যে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

    বর্তমানে সবার চোখ ‘পারওয়ারিশ’-এর ফাইনাল পর্বের দিকে। এরপরই সবার সামনে আসবে আইনা আসিফের নতুন বড় চরিত্রের ওপর থেকে পর্দা। দেখার বিষয়, এই নতুন নাটক দিয়ে তিনি ‘পারওয়ারিশ’-এর সাফল্যকে ছাপিয়ে যেতে পারবে কিনা।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ