শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

    ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে না। বর্তমান সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও সেটিকে জনগণ গ্রহণ করবে না।

    মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে আন্তর্জাতিক যুব দিবসের ওপর জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    তিনি আরও বলেন, ‘যদি নির্বাচন হয়, তাহলে কবর থেকে আমার শহিদ ভাইকে ফিরিয়ে দিতে হবে, আমার পঙ্গু হওয়া ভাইয়ের হাত ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশে ফের একই সিস্টেমে নির্বাচন হতে যাচ্ছে—তাহলে আমাদের ভাই কেন শহিদ হলো?’

    তিনি জোর দিয়ে বলেন, ‘আগে শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে এনে বিচার করতে হবে, তারপর নির্বাচন হবে। জুলাই সনদ কার্যকর করতে হবে। চাপে ফেলার চেষ্টা চলছে, কিন্তু সই করলে কী বিপদে পড়তে হবে তা আমরা জানি।’

    নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘‘গণমাধ্যম আগে ছিল হাসিনার মাধ্যম, এখন কোন মাধ্যম— নাম বললে চাকরি থাকবে না। বাংলাদেশে ডিজি আই এফ নামে একটি প্রশাসনিক সংস্থা আছে, যারা কথায় কথায় ‘আয়না ঘরে’ ডাকার হুমকি দেয়। দেশের ট্যাক্সের টাকায় গুলি কিনে যুবকদের বুকে গুলি করা হয়—এটা বন্ধ করতে হবে। আমরা আয়না ঘর ভেঙে দিয়েছি, প্রয়োজনে ডিজি আই এফও ভাঙা হবে।’’

    তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড় পাবে না। কিছু দূতাবাসও চাপে ফেলার চেষ্টা করছে, কিন্তু লাভ হবে না। লাভ যদি নিতে চাও, যুবকদের বুকের ওপর দিয়েই নিতে হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন