বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গোয়াইনঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন 

    গোয়াইনঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এ প্রতিপাদ্য কে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোয়াইনঘাট এপির সহযোগিতায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

    গোয়াইনঘাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুল হক'র সভাপতিত্বে ও আলীরগ্রাম গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও শিক্ষক নূরুল হুদা'র সঞ্চালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া।

    এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খাঁন, উপজেলা পল্লী সঞ্চয় কর্মকর্তা উত্তম কুমার রায়, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শামীম আহমদসহ বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    সমাবেশে বক্তারা বলেন, আজকের যুবরা আগামী দিনের ভবিষ্যত। যুবসমাজ জাতির প্রতিটি ক্রান্তিকালে সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করে থাকে। দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজকে আলোকিত করতে এই যুবসমাজের ভূমিকা অবিস্মরণীয়। 
    সভায় বক্তারা যুবদের দুর্নীতিমুক্ত, মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ গড়তে এবং পরিবেশ রক্ষায় বনায়নের জন্য আহ্বান জানান।

    অনুষ্ঠান শেষে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ১২০ জনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন