বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কিশোরগঞ্জে দুই গ্রূপের সংঘর্ষ: আহত ২০

    কিশোরগঞ্জে দুই গ্রূপের সংঘর্ষ: আহত ২০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলনের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।

    মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। আহতরা নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

    নিকলী উপজেলা সহকারী কমিশনার–ভূমি (এসিল্যান্ড) প্রতীক দত্ত বলেন, ‘নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার রাত ৮টায় ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনকালে ড্রেজারসহ মো. রিপন মিয়া নামে একজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করা হয়।’

    এসিল্যান্ড আরও বলেন, ‘স্থানীয়রা জানিয়েছে, ওই ঘটনাকে কেন্দ্র করে আজ অভিযোগকারী ও অভিযুক্তের পক্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন সংঘর্ষে জড়ায়।’

    নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন